বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

 

মনছুরুল ইসলাম চৌধুরী

রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে খোলামেলা কথা বলেন। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনও করেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে বিমানের একই ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তাঁরা বিমানবন্দরে পৌঁছালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম স্বাগত জানান।

এরপরপ উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব গুতেরেজ। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন। এরপর জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেন।

অপরদিকে দুপুর ২টা ৪৫ মিনিটে কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানকার কার্যক্রমগুলো পরিদর্শন করেন। এছাড়া তিনি কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সূধীজনের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হোন।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ কক্সবাজার বিমানবন্দরে নামার পর বেশ কিছু অনুষ্ঠানিকতা শেষ করে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে ছিলো- রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব অনুষ্ঠান শেষ করার পর জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন। পরিদর্শন ও ইফতার শেষে সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102