বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার অভিযানে চারজন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহরাব হোসেন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে পৃথক অভিযানে চান্দঁগাও থানাধীন মৌলভী পুকুর পাড় এবং সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – কক্সবাজারের চকরিয়া এলাকার বর্তমানে চান্দঁগাও এলাকায় বসবাসরত মোঃ রাসেল মিয়া (২০) এবং বাকলিয়া বলিরহাট এলাকার আলী আকবর (৩০), রাহাত্তারপুল এলাকার মোঃ ওয়াহিদুল আলম প্রঃ বাবু এবং চান্দগাঁও পাঠানিয়া এলাকার মোঃ হাবেজ।

চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চান্দঁগাও থানার বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102