বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

এনসিপিসহ ৩ দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

এনসিপিসহ ৩ দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দল মিলে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের নিয়ে নতুন একটি রাজনৈতিক ও নির্বাচনী জোট ঘোষণা করেছে। এর নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হয়।

গণ-অধিকার পরিষদের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত এই জোটে তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। তবে আয়োজকরা জানান, আরও কিছু রাজনৈতিক দল শিগগিরই এই জোটে যুক্ত হতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সংবাদ সম্মেলনে তিন দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102