শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনি ঐক্য নয়, দেশ গড়ার ঐক্য গড়েছি আমরা:জামায়াত আমির গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কে কত পেল মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডাঃ শাহাদাত কক্সবাজারে মিয়ানমারের নাগরিকসহ আটক ২, অস্ত্র উদ্ধার মতভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে: নাহিদ আনোয়ারায় মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু পিঠা উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রকাশ চট্টগ্রাম প্রেস ক্লাবে এম এ মালেক তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের কয়েকজনের বৈঠক

নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ, বদলি ১০

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ, বদলি ১০

নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ, বদলি ১০
প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এসব স্কুলের সব শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা অফিস শোকজ নোটিস দিয়েছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের বিভিন্ন জেলার ৪২ জন সহকারী শিক্ষককে প্রশাসনিক কারণে অন্য জেলাতে বদলি করেছে। এ সরকারি সিদ্ধান্তের কারণে নোয়াখালীর ১০ শিক্ষককে বদলি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় যে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব পৃথকভাবে কারণ দর্শানোর নোটিস দেন।

নোটিসে উল্লেখ করা হয়, ২ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেননি।

তারা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন এবং বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে, যা দায়িত্বহীন আচরণ।

নোটিসে আরো বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে এ ধরনের আচরণ সরকারি কর্মচারী আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নোয়াখালীর ১০ জন শিক্ষককে শাস্তিমূলক বদলি করে। এর মধ্যে চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস আক্তারকে চাঁদপুরের হাজীগঞ্জে।

চাটখিল শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম জিল্লুর রহমানকে চাঁদপুরের শাহরাস্তিতে। সদরের ত্রিফালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুউদ্দিনকে লক্ষ্মীপুরের রায়পুরে। সেনবাগ উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর হোসেন সুমনকে লক্ষ্মীপুরের রায়পুরে।

সেনবাগ ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মাওলা বাবুকে লক্ষ্মীপুরের রায়পুরে, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন ভূঁইয়াকে লক্ষ্মীপুরের কমলনগরে, সোনাইমুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে লক্ষ্মীপুরের কমলনগরে, সদরের চরশল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ উদ্দিনকে লক্ষ্মীপুরের সদরে, কবিরহাটের ছাপরাশিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আব্দুল করিমকে লক্ষ্মীপুরের কমলনগরে, কবিরহাটের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাতুর রহমানকে চাঁদপুরের ফরিদগঞ্জে বদলি করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102