বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

মোঃ জসিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সীতাকুণ্ডে গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে এক নারী শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই নারীর (৪৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ফৌজদারহাট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ৮টার দিকে মহাসড়কের পশ্চিমে সলিমপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ ঘাটা এলাকায় এক অজ্ঞাত নারী নিজের শরীরে কেরোসিন মেখে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাহ ঘাটা এলাকায় এক নারী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তার কোনো তথ্য অথবা পরিচয় কিছুই জানা যায়নি। তার বয়স ৪৫ বছর হবে। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102