বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

রাজধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার ২

গাজী মাজহারুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

রাজধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অবৈধ আমদানিকারকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব-৩ ও বিটিআরসি যৌথভাবে ফার্মগেট ও মালিবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন পেজ ‘BOAFANG HANDY’-এর মালিক আনিকুল ইসলাম নাঈম (৩৫) ও তার সহযোগী সাব্বির আহমেদ (২৫)কে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের কাছ থেকে ৫৮টি ওয়াকিটকি সেট, ২৯০টি ব্যাটারি, ৫৯৫টি চার্জার, ২৫০টি ক্লিপ ও ২৫০টি ফিতা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনের মাধ্যমে অবৈধ ওয়াকিটকি বিক্রি করে আসছিলেন। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কালো রঙের ওয়াকিটকি ব্যবহার করতে পারে না।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102