বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে ৭ রাজনৈতিক দলের বৈঠক

সিনিয়র স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে ৭ রাজনৈতিক দলের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে ৭ রাজনৈতিক দলের বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এ বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে অনেকটা অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102