বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সুন্দরবনে অভিযান, আড়াই লাখ টাকার কাঁকড়া জব্দ

নয়ন - বাগেরহাট
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সুন্দরবনে অভিযান, আড়াই লাখ টাকার কাঁকড়া জব্দ..

সুন্দরবনের আড়াই লাখ টাকার কাঁকড়া জব্দ/ছবি- সংগৃহীত
সুন্দরবনে অভিযান পরিচালনা করে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২৫ আগস্ট) সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কাঁকড়াগুলোর বাজার দর ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

তিনি বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া জব্দ করা কাঁকড়া ও বোট বনবিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

মুনতাসির ইবনে মুহসীন বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত চলমান,।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102