বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

আবুল বশার

 

বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান

চট্টগ্রাম: বেদখল হওয়া প্রায় চার হাজার একর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় এ অভিযান শুরু হয়।

অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তারা হলেন- জেলা প্রশাসনের কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার হুছাইন মুহাম্মদ, পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার ফারিস্তা করিম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মঈনুল হাসান।

সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাগরিকা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম এলাকায় উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা।

সোমবার ও মঙ্গলবার পর্যন্ত টানা ৩ দিন এ উচ্ছেদ অভিযান চলবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রাম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, দীর্ঘদিন ধরে দখলে থাকা এসব জমি থেকে স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে।

জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে তিনজন ম্যাজিস্ট্রেট এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলদারদের হাত থেকে দখলমুক্ত করে জমিতে পিলার ও কাঁটাতার দিয়ে সংরক্ষণ করে বনায়ন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102