বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দক্ষিণ নগর ভবনে দুই গ্রুপে মারামারি, আহত ৯

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

 

গাজী মাজহারুল ইসলাম

 

দক্ষিণ নগর ভবনে দুই গ্রুপে  মারামারি, আহত ৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৯ জন ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন, নগর ভবন ট্রেড ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন (৪৫) ও সদস্য মহিদুল ইসলাম (৩৫), দিদার (৪৪), জসিম (৪০), জুয়েল (৪৫), ওবায়দুল (২৮), আজিজ (৪৬), উজ্জ্বল (২১) ও সোহাগ (২৫)।

নগর ভবনের ট্রেড ইউনিয়নের (রেজি: ৩২৫৬) সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বলেন, আমরা ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছিলাম।

মঙ্গলবার (২৪ জুন) সকালে সবাই অফিসে যোগ দেই। এরপর বেলা পৌনে ১২টার দিকে একদল লোক এসে নগর ভবনের নিচ তলায় আমাদের উপর হামলা করে।

দেশীয় অস্ত্র, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তবে কেন এই হামলা করেছে তা বলতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহত ৯ জনকে জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। এদের মধ্যে মনির হোসেন ও মহিদুল ইসলাম নামে গুরুতর দুই জনকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102