বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

৬ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মাদরাসা শিক্ষকদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

 

কবি গাজী মাজহারুল ইসলাম

 

৬ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মাদরাসা শিক্ষকদের সভায় জোটের নেতারা।

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের মতো সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ না নিলে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি প্রদানেরও হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।

মঙ্গলবার (১৭ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি ও কর্মসূচির হুঁশিয়ারি দেন জোটের নেতারা।

২০২৫-২৬ অর্থ বছরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বেতন ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির জন্য জাতীয় বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় বর্তমান অন্তর্বর্তী সরকার ও শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তাদের দাবিগুলো, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়নকরণ। স্বীকৃতিপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করণ। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টিকরণ। প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।
আলোচনা সভায় ৬ দফা দাবি জানিয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, উপরোক্ত দাবিগুলোর মধ্যে যেগুলো বাস্তবায়নের জন্য সরকার এখনও উদ্যোগ নেয়নি, তা যদি আগামী ১৫ আগস্টের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ না করা হয়, তাহলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে দেশের সব শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আগামী ১৭ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখ্যপাত্র এস এম জয়নাল আবেদীন জিহাদী, ঐক্যজোটের মহাসচিব মো. সামসুল আলম, সাবেক শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, মো. আলাউদ্দিন খন্দকার, মাও. মো. জহুরুল আলম, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামসুল আলম, সদস্য সচিব মাও. আল-আমিন, সদস্য মো. খোরশেদ আলম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102