বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কে কত পেল মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডাঃ শাহাদাত কক্সবাজারে মিয়ানমারের নাগরিকসহ আটক ২, অস্ত্র উদ্ধার মতভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে: নাহিদ আনোয়ারায় মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু পিঠা উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রকাশ চট্টগ্রাম প্রেস ক্লাবে এম এ মালেক তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের কয়েকজনের বৈঠক সিআরবিতে অভিযান, কয়েকটি অস্থায়ী দোকান উচ্ছেদ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে সিএমপি কমিশনারের নির্দেশ

আত্মত্যাগের মহিমায় মানুষের মাঝে বিলীন হওয়াই কোরবানি  :  মেয়র ড. শাহাদাত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

মাসুদ পারভেজ

আত্মত্যাগের মহিমায় মানুষের মাঝে বিলীন হওয়াই কোরবানি  :  মেয়র ড. শাহাদাত

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আত্মত্যাগের মাধ্যমে পশু কোরবানি দিয়ে সাধারণ মানুষের মাঝে বিলীন হয়ে যাওয়া। ত্যাগের কিছু মহিমা আমরা যেন তাদের জন্য রাখতে পারি- এটাই হোক আমাদের প্রত্যাশা।

শনিবার (৭ জুন) সকালে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদ জামাত শেষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, কোরবানির ত্যাগের মহিমায় আমরা দুস্থ অসহায় গরীর মানুষের পাশে দাঁড়াতে পারি।

কোরবানি পশু জবাইয়ের যে তিনভাগ, তার একভাগ নিজের জন্য, একভাগ গরিব, দুস্থ, অসহায়ের জন্য এবং আরেকভাগ আত্মীয়-স্বজনের জন্য। এই চিন্তা ভাবনাটা যেন আমাদের সবার মাঝে থাকে।

মেয়র আরও বলেন, নগরীতে পশু কোরবানির পর দ্রুততম সময়ে কোরবানি পশুর বর্জ্য আমরা অপসারণ করতে চাই। বর্জ্য অপসারণের আমরা ৪২০০ জন কর্মচারি ও ১৬০টি বর্জ্য অপসারণ ট্রাক প্রস্তুত রেখেছি।

আমি নগরবাসিকে অনুরোধ করবো, কোরবানির পশু জবাই দেওয়ার সাথে সাথে বেশি করে পানি দিয়ে সেগুলো পরিষ্কার রাখতে হবে এবং কোরবানি পশুর বর্জ্য যেখানে সেখানে না ফেলে করপোরেশন নির্ধারিত ডাস্টবিনে রাখতে হবে।

‘আমি বিশ্বাস করি, সবাই মিলেমিশে একসাথে কাজ করলে এই শহরকে আমরা সুন্দর রাখতে পারব। বর্ষা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, আমাদের মূল চ্যালেঞ্জ জলাবদ্ধতা। তাই ময়লা আর্বজনা ড্রেনে ও যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলে নগরকে আমরা সুন্দর রাখতে পারি’ বলেন মেয়র।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102