শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালটে অনিয়ম হলে এনআইডি লক ও দেশে ফিরিয়ে আনার হুঁশিয়ারি:ইসি নির্বাচনি ঐক্য নয়, দেশ গড়ার ঐক্য গড়েছি আমরা:জামায়াত আমির গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কে কত পেল মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডাঃ শাহাদাত কক্সবাজারে মিয়ানমারের নাগরিকসহ আটক ২, অস্ত্র উদ্ধার মতভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে: নাহিদ আনোয়ারায় মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু পিঠা উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রকাশ চট্টগ্রাম প্রেস ক্লাবে এম এ মালেক

পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

 

আবুল বশার- চট্টগ্রাম

পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

চট্টগ্রাম: পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটের পটিয়া স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান সাতক্ষীরা জেলার আশারশনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। তিনি ওই এলাকার দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

তার সঙ্গে ট্রেনে থাকা মাদরাসা শিক্ষক নাজমুল হুদা জানান, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। শিক্ষকের স্ত্রীসহ মাদরাসার পাঁচ ছাত্র গত রোববার কক্সবাজার বেড়াতে যান।

পাচঁদিন কক্সবাজার বেড়ানো শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে করে চট্টগ্রামে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পটিয়া রেল ষ্টেশনের অদূরে একটি ঝুপড়িতে পড়ে যায় ওসমান। এতে তার মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইমরোজ জাহান আনিকা জানান, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চেকআপের পর মৃত ঘোষণা করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে আমরা ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানাই। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102