বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কে কত পেল মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডাঃ শাহাদাত কক্সবাজারে মিয়ানমারের নাগরিকসহ আটক ২, অস্ত্র উদ্ধার মতভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে: নাহিদ আনোয়ারায় মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু পিঠা উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রকাশ চট্টগ্রাম প্রেস ক্লাবে এম এ মালেক তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের কয়েকজনের বৈঠক সিআরবিতে অভিযান, কয়েকটি অস্থায়ী দোকান উচ্ছেদ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে সিএমপি কমিশনারের নির্দেশ

হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে হাসপাতাল নির্মাণের জন্য জমির দলিল হস্তান্তর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মাসুদ পারভেজ

হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে হাসপাতাল নির্মাণের জন্য জমির দলিল হস্তান্তর

চট্টগ্রাম: চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে হাসপাতাল নির্মাণের জন্য জমি পেল কর্তৃপক্ষ। নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ২৩ একর জমি হাসপাতাল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের কাছে জমির নিবন্ধিত দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে আমরা স্থায়ী জায়গার অপেক্ষায় ছিলাম।

এই বরাদ্দ হাসপাতালের সেবার পরিধি বাড়াতে এবং আধুনিক হৃদরোগ হাসপাতাল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ শুরু হবে।
কাট্টলী ভূমি অফিস এলাকায় এই জমিতে নির্মিতব্য হাসপাতালে আধুনিক ক্যাথল্যাব, ওপেন হার্ট সার্জারি ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), সিসিইউ, কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি বিভাগ স্থাপন করা হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত হৃদরোগীদের জন্য থাকবে বিশেষ সেবার ব্যবস্থা।

চট্টগ্রামে আধুনিক হৃদরোগ সেবা প্রদানের লক্ষ্যে ২০২২ সালের ২৫ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। নগরের গোলপাহাড় মোড় এলাকায় একটি ভাড়া করা ভবনে বর্হির্বিভাগের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102