বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবা কারবারি আটক 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবা কারবারি আটক

চট্টগ্রাম: আনোয়ারা থানাধীন গহিরা সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, টাকা ও ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. শওকত আলীকে আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এ অভিযান চালায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানিয়েছেন, অভিযানের সময় সন্দেহজনক ১টি কাঠের বোট তল্লাশি করে ১টি দেশি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গুলি, ৩টি দেশি অস্ত্র, নগদ ১৭ হাজার ২৪০ টাকা এবং ৯০ লাখ টাকার ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী মো. শওকত আলীকে আটক করা হয়েছে। শওকত চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা।

উদ্ধার করা অবৈধ অস্ত্র, গুলি, ইয়াবা, নগদ টাকা ও আটক কাঠের বোট এবং শওকতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102