বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

জামালপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

 

গাজী মাজহারুল ইসলাম জামালপুর

জামালপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে গণিত পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

অব্যাহতিপ্রাপ্ত তিন শিক্ষক হলেন-উপজেলার কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা দেখাদেখি করছিল।

এসময় শিক্ষকরা তাদের কোনো রকম বাধা দেয়নি। ওই তিন শিক্ষক পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা করেছেন, এ কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102